২০২৩-২৪ অর্থ বছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।